Advertisement
বুধবার, 30 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ফল না কেনায় নারী ক্রেতাকে হেনস্তার অভিযোগ, হিজাব ধরে টানাটানি তুরস্কের সঙ্গে বিমান ও পর্যটন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যে কোনো মূল্যে ভারতীয় মাদক ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক

যে কোনো মূল্যে ভারতীয় মাদক ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল

যে কোনো মূল্যে ভারতীয় মাদক ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল
News Banner

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালান যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে, সে যেই হোক বা যত শক্তিধরই হোক, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

সীমান্তে চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদকসহ বিভিন্ন সামগ্রী চোরাকারবারিরা পাচার করে আসছে। মাঝে মধ্যে মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হচ্ছে এবং বাহকরা আটক হচ্ছে। কিন্তু অনেক সময় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালানের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

এমপি রুবেল বলেন, পুলিশ ও বিজিবিকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। যে কোনো ধরনের অপরাধপ্রবণতা দূর করতে হবে। কোনো অবস্থাতেই চোরাচালানসহ বেআইনি কর্মকাণ্ড ও অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন ও বাফার গোডাউন কর্মকর্তার কাছে উপজেলায় সারের কোনো সংকট রয়েছে কি না জানতে চান এমপি রুবেল।

জবাবে বাফার গোডাউন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। মজুদ থাকা সার দিয়ে অন্তত চার মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। ফলে আপাতত সারের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, থানা পুলিশের প্রতিনিধি এসআই কানাই লাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 226 টি

মন্তব্য করুন