শেরপুরে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’-এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে শেরপুর শহরের নতুন বাজার এলাকার মোবারক আর্ট স্কুলের হলরুমে কচি কণ্ঠের আসর শেরপুর জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।
চারটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় রং-তুলির আঁচড়ে নিজেদের সৃজনশীলতা ও কল্পনার প্রকাশ ঘটায় শিশুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, কচি কণ্ঠের আসর শেরপুর জেলা শাখার সভাপতি মো. আল-আমিন রাজু, সদস্যসচিব আবু তারেক এবং মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক হোসেন।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। শিশুদের সৃজনশীলতা বিকাশ ও চিত্রাঙ্কনের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য করুন