Advertisement
শুক্রবার, 23 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: সমবায় প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক মা হারা তিন শিশুর পাশে শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশন হারানো ঐতিহ্যের টানে হাডুডু খেলা দেখতে জনতার ঢল শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার শেরপুরে জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা: ১২ ঘন্টা আল্টিমেটাম শেরপুরে ছাত্রশক্তির কমিটি গঠন: আহ্বায়ক জিতু, সদস্য সচিব মেহেদী

শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত

শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত
News Banner

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম মোছা. ঝিনুক আক্তার। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজারের কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ঝিনুক আক্তারের বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী। তাঁর ঠিকানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার ১৪১ নম্বর বাসা, ব্লক-৪।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ব্রিজের নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে এবং এর ভেতর থেকে মরদেহ বের করে।

মরদেহ উদ্ধারের পর নিহত নারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়। পরে পিবিআই শেরপুর তাঁর পরিচয় শনাক্ত করে।

এর আগে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছিলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তবে ঝিনুক আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 87 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 493 টি

মন্তব্য করুন