Advertisement
শুক্রবার, 23 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: সমবায় প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক মা হারা তিন শিশুর পাশে শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশন হারানো ঐতিহ্যের টানে হাডুডু খেলা দেখতে জনতার ঢল শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার শেরপুরে জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা: ১২ ঘন্টা আল্টিমেটাম শেরপুরে ছাত্রশক্তির কমিটি গঠন: আহ্বায়ক জিতু, সদস্য সচিব মেহেদী

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: সমবায় প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: সমবায় প্রতিমন্ত্রী
News Banner

স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মীর শাহে আলম বলেন, বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা সহজ হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করা সম্ভব হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড।পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই পাঁচ বছর পর বিএনপি আবার ভোট চাইতে যাবে।

এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, বেহেশতের প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। দুর্গাপূজার সময় তাঁদের ভূমিকা এবং পরবর্তী সময়ে পূজামণ্ডপে না যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন।

প্রতিমন্ত্রীর অভিযোগ, ভোটের সময় তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং পূজামণ্ডপে যান; কিন্তু ভোটের মৌসুম শেষ হলে জনগণের খোঁজ নেন না। এ ছাড়া লংমার্চের নামে তেল-গ্যাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, তাদের ভোটের প্রয়োজন ছিল না বলে তারা জনগণের কাছে যায়নি। কিন্তু বিএনপির ভোটের প্রয়োজন রয়েছে। তাই দলটি বারবার জনগণের কাছে যাবে, তাঁদের কথা শুনবে এবং পাশে থাকবে।

সুধী সমাবেশে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি ও ময়লা পরিবহনের ভ্যানের উদ্বোধন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 493 টি

মন্তব্য করুন