Advertisement
শনিবার, 24 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

শ্রীবরদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা
News Banner

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাঁদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কাজী হাসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থী মো. মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ. জ. ম. রেজাউল করিম খান, পরিচালক অধ্যাপক এ কে এম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফরহাদ আলী এবং শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকরাম হোসাইন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। এতে কলেজের সাবেক শিক্ষক, শিক্ষক পরিষদের সদস্য, কৃতি শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 503 টি

মন্তব্য করুন