Advertisement
শনিবার, 24 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে ‘কচ যুখ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ‘কচ যুখ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে ‘কচ যুখ’ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রাংটিয়া এলাকার কালিস্থান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ছোট ভাই মেজবাউল হক বাবু, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় পর্যায়ে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 503 টি

মন্তব্য করুন