Advertisement
শনিবার, 14 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

হিফজুল কুরআনে জাতীয় সাফল্য, নকলার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

হিফজুল কুরআনে জাতীয় সাফল্য, নকলার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা
News Banner

জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শেরপুরের নকলা উপজেলার দুই শিক্ষার্থী। আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ সারা দেশের প্রতিযোগীদের মধ্যে দশম ও ২১তম স্থান অর্জন করেছে তারা। তাদের এ সাফল্যে আনন্দিত এলাকাবাসী। কৃতী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কলাপাড়া চেরুর বাজারে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত দুই শিক্ষার্থী হলো—মুহাম্মদ সা’দ আহমাদ ও মুহাম্মদ রবিউল ইসলাম। প্রতিযোগিতায় সা’দ আহমাদ দশম এবং রবিউল ইসলাম ২১তম স্থান অর্জন করেছে। তারা দুজনই কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।

মাদরাসার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ময়নার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার উপদেষ্টা প্রকৌশলী খাইরুল আলম আজাদ, মাওলানা লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদাত, যুবদল নেতা দেওয়ান গোলাম মামুন, মাদরাসার সহসভাপতি আনিসুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল আলম এবং তালীমুন নাজাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু হানিফা।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীর এ সাফল্য কলাপাড়া গ্রাম, মাদরাসা ও নকলা উপজেলার জন্য গৌরবের। তাদের এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্র কুরআন শিক্ষা ও হিফজের প্রতি আগ্রহী করে তুলবে। তাঁরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে ভেক্সন ফিড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আল আমিন সুমন, পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন সুজন, লিম এগ্রোভেট কোম্পানির ম্যানেজার রাসেল আহমেদ আবির, প্রেস ক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে লিম এগ্রোভেট, ভেক্সন ফিড ইন্ডাস্ট্রিজ ও সাত ভাই পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, বাইসাইকেলসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকেও তাদের পুরস্কৃত করা হয়। পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 120 টি

মন্তব্য করুন