Advertisement
বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদী সীমান্তে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

শ্রীবরদী সীমান্তে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে শ্রীবরদী উপজেলার কড়াইতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 52 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 146 টি

মন্তব্য করুন