নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন