শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে এ সেমিনারের আয়োজন করে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড। এতে জামালপুর ও শেরপুর জেলার প্রায় দুই শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (সেলস) তৌহিদুর রহমান খান। প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও চিকিৎসা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মূল আলোচনা করেন ডা. মো. ওয়াহীদুজ্জামান এবং স্ট্রাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ শেখ মো. ছামী।
সেমিনারটি সঞ্চালনা করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের জামালপুর-শেরপুর এরিয়া ম্যানেজার কাওছার আহম্মেদ।
আলোচনায় হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন দিক, চিকিৎসকদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের স্ট্রাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ শেখ মো. ছামী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আস্থা ও আগ্রহ দিন দিন বাড়ছে। রোগী ও চিকিৎসকদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে গুণগত মান বজায় রেখে প্রাকৃতিক নির্যাস থেকে ওষুধ তৈরির চেষ্টা করছে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও রোগী ও চিকিৎসকদের পাশে থেকে ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের ধারা অব্যাহত রাখব।”
সেমিনারে অংশ নেওয়া চিকিৎসকরা হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
মন্তব্য করুন