Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার শ্রীবরদীর সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুরে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে অতিরিক্ত সচিব অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ পাটের মাঠে ব্যস্ততা, ন্যায্য দামের আশায় কৃষক

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ
News Banner

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম।

প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এসব কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুরসহ জেলার চারটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 105 টি

মন্তব্য করুন