Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আগুনে সব হারানো চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা স্পিড পান করে দুই কিশোরীসহ তিনজন অসুস্থ - হাসপাতালে ভর্তি শেরপুরে ডিবি হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অসহায় কোচ নারীর পাশে এমপি পত্নী ফরিদা হক নারী-শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে UNFPA-এর সহযোগিতা চান - সমাজকল্যাণ মন্ত্রী এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-চীনকে এক হওয়ার আহ্বান - আলবানিজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

আগুনে সব হারানো চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

আগুনে সব হারানো চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা
News Banner

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। এ সময় পরিবারগুলোর হাতে চাল, ডাল, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঢেউটিন দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের দুর্দিনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 90 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 49 টি

মন্তব্য করুন