Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও বৈশ্বিক শান্তিতে সংলাপের আহ্বান এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে চীনের সিআরসিসির সঙ্গে চুক্তি গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু নকলায় ৬২ পিস ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলে

গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা

গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা
News Banner

জনগণের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২৪ জন সেবাপ্রার্থী তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। তাঁদের মধ্যে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি কাজে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে অবস্থান করায় তাঁর পক্ষে গণশুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

গণশুনানিতে সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া একজনকে হুইলচেয়ার এবং একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়েছে। অন্য সেবাপ্রার্থীদের আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 79 টি

মন্তব্য করুন