Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক আটক

শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক আটক
News Banner

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় তৈরি পোশাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গটিয়া সীমান্ত এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক আটক করা হয়। আটক করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 40 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 79 টি

মন্তব্য করুন