Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও বৈশ্বিক শান্তিতে সংলাপের আহ্বান এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে চীনের সিআরসিসির সঙ্গে চুক্তি গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু নকলায় ৬২ পিস ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলে

বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক
News Banner

শেরপুর সদর উপজেলার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধাদি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে উপহার হিসেবে ফুটবল তুলে দেন জেলা প্রশাসক।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 79 টি

মন্তব্য করুন