Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও বৈশ্বিক শান্তিতে সংলাপের আহ্বান এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে চীনের সিআরসিসির সঙ্গে চুক্তি গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু

বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
News Banner

ঢাকার বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
মেলায় ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিযন্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থার বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমাতে হবে। পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি গবেষণায় উদ্ভাবকদের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দিয়ে ইতোমধ্যে ৪০ শতাংশ পানি সাশ্রয় সম্ভব হয়েছে। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, গ্যাসের ঘাটতি মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপন এবং বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 573 টি

মন্তব্য করুন