Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু

নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু
News Banner

শেরপুরের নকলা উপজেলায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘স্টার বাই পিএনজিও’ প্রকল্পের প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নকলা পৌর শহরের ফেরুষা এলাকায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে ৫০ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন।

ওরিয়েন্টেশনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও প্রশিক্ষণ কার্যক্রমে অভিভাবকদের ভূমিকা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল, প্রোগ্রাম অর্গানাইজার মো. নুর হোসেন, পিয়ার লিডার সুফিয়া আক্তার সুপ্তি এবং প্রেস ক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকেরা জানান, এ ধরনের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 42 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 79 টি

মন্তব্য করুন