Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে শেরপুর পৌরসভার প্রস্তুতি

নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে শেরপুর পৌরসভার প্রস্তুতি
News Banner

নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬-এর দ্বিতীয় পর্বের সব ইভেন্টে দলীয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে শেরপুর পৌরসভা। এ লক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) পৌরসভার উদ্যোগে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় বাছাই, দল গঠন, অংশগ্রহণের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি ইভেন্টে শেরপুর পৌরসভার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় তারুণ্যের শক্তিকে খেলাধুলার মাধ্যমে বিকশিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ও ঐক্যের বন্ধন জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 79 টি

মন্তব্য করুন