Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে গণতন্ত্র ও বৈশ্বিক শান্তিতে সংলাপের আহ্বান এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে চীনের সিআরসিসির সঙ্গে চুক্তি গণশুনানিতে ১২৪ জনের আবেদন, ৯৯ জনকে আর্থিক সহায়তা বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নকলায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু

শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী
News Banner

শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। ওই সফরে শিক্ষা ও অন্যান্য খাতের উন্নয়নে বিভিন্ন সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর ধারাবাহিকতায় বেইজিং এগ্রিমেন্টের মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে।শামসুল হক খান স্কুলে চীনের দেওয়া উপহার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। স্মার্ট ক্লাসরুম ও আধুনিক শিক্ষা উপকরণ ডিজিটাল বিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। এসব উপহার চীন, দেশটির জনগণ ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন।

অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটাগরিতে আধুনিক শিক্ষা সরঞ্জাম ও উপকরণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট শিক্ষার্থীদের ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এ ছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, ওয়ার্ম ওয়াটার পট, পেনসিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি এসব উপহার দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউজিন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 573 টি

মন্তব্য করুন