Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা
News Banner

শেরপুরে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী ৭০ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)। সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুর ডপস ক্যাডেট মেসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। ডপস ক্যাডেট মেসে অবস্থানরত ৪০ জন এবং মেসের বাইরে থাকা ৩০ জনসহ মোট ৭০ শিক্ষার্থী এ সহায়তা পায়।

ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই ডপস বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন তারা।

ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি বলেন, ডপসের অনেক শিক্ষার্থী অত্যন্ত অসচ্ছল ও মা-বাবাহীন পরিবারের সন্তান। নানা প্রতিকূলতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ডপস নিয়মিত সহযোগিতা করে আসছে।

তিনি বলেন, ডপসের সহযোগিতায় এমন একজন শিক্ষার্থীও রয়েছে, যে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাকে হারায়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ডপসের সহায়তায় তার পড়াশোনা অব্যাহত থাকে। পরবর্তীতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সে জেলায় প্রথম স্থান অর্জন করে।

শাহীন মিয়া বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ডপসের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 71 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 55 টি

মন্তব্য করুন