Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন

শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও কবিতা পাঠে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ।
সোমবার (২১ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই অডিটোরিয়ামের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী মিসেস ফরিদা হক দীপা ও তাঁদের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু রায়হান মো. আলবেরুনীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও সুপরিসর এই অডিটোরিয়াম শ্রীবরদীর সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। এখানে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

তাঁরা আরও বলেন, অডিটোরিয়ামটি চালুর ফলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়মিত অনুষ্ঠান আয়োজনের একটি উপযুক্ত স্থান পাবে। এতে শ্রীবরদীর সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়বে।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান ও কবিতা পাঠ করা হয়।

বৈচিত্র্যময় পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা উপভোগ করেন প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন