Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’

News Banner

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে মঞ্চে উঠে গান গাইলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও তাঁর স্ত্রী ফরিদা হক দীপা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নবনির্মিত উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিকেলে অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফরিদা হক দীপা। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় দর্শকদের পক্ষ থেকে এমপি দম্পতিকে মঞ্চে উঠে গান পরিবেশনের অনুরোধ জানানো হয়।

দর্শকদের অনুরোধে সাড়া দিয়ে মঞ্চে ওঠেন তাঁরা। পরে কারাওকে মিউজিকের সঙ্গে জনপ্রিয় ‘কত যে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে’ গানটি পরিবেশন করেন এমপি রুবেল ও তাঁর স্ত্রী ফরিদা হক দীপা।

তাঁদের গান পরিবেশনের সময় উপস্থিত অতিথি, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ করতালি দিয়ে উৎসাহ দেন। পুরো আয়োজনটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

এদিকে, এমপি রুবেলের নিজস্ব ফেসবুক পেজ থেকে তাঁদের গান পরিবেশনের মুহূর্তটি সরাসরি সম্প্রচার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শেরপুরের বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন