Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান
News Banner

ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শেরপুরের নালিতাবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান শুরু করেছে পৌরসভা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের সরকারবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে যেসব স্থানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানও পরিষ্কার করা হয়।

এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 55 টি

মন্তব্য করুন