Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর

নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর
News Banner

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে নকলা উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শেরপুর সদর উপজেলা দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেরপুর সদর উপজেলা দল। একের পর এক আক্রমণ সামলে উঠতে না পেরে শেষ পর্যন্ত নকলাকে ৩-০ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় সদর উপজেলাকে ফাইনালে জায়গা করে দেয়।

খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়ানুরাগী দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিয়েছে। নকলা উপজেলাকে হারিয়ে শেরপুর সদর এখন টুর্নামেন্টের ফাইনালে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 55 টি

মন্তব্য করুন