Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

নজরুল বর্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
News Banner

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চারটি পৃথক গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারু বিভাগের সহকারী শিক্ষক স্মৃতি দাস তন্দ্রা এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক শিক্ষক হারুন অর রশিদ।

প্রাথমিকের ‘ক’ বিভাগে প্রথম হয়েছে আয়ুষমান রায়, দ্বিতীয় মাইশা ইয়াসমিন এবং তৃতীয় হয়েছে তৌকিক আহসান। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে পূর্বা সেন, দ্বিতীয় রুপায়ন সূত্রধর এবং তৃতীয় হয়েছে কাব্য দে।

মাধ্যমিকের ‘ক’ বিভাগে প্রথম হয়েছে অর্পিতা সূত্রধর, দ্বিতীয় স্পর্শ সাহা এবং তৃতীয় হয়েছে প্রসুন সরকার। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সায়ান্তি সাহা মৌসী, দ্বিতীয় কর্ণা কর্মকার এবং তৃতীয় হয়েছে মাহমুদা তাসনীম।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে শিশু-কিশোরদের পরিচিত করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সংবাদটি পঠিত হয়েছে: 94 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন