Advertisement
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে শুক্রবার বসছে কবীর-লালন ভাবসংগীত উৎসব

শেরপুরে শুক্রবার বসছে কবীর-লালন ভাবসংগীত উৎসব
News Banner

‘ভাবের সুরে ও গানে জাগুক মানবতার বোধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। মানবতা, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার সুরে কবীর ও লালনের ভাবধারাকে ধারণ করতেই এ আয়োজন।

আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কবীর ও লালনের দর্শন মানুষের মধ্যে মানবিকতা, সাম্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ময়মনসিংহ বিভাগের শেরপুরে এ আয়োজন করা হয়েছে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা ও লালন গবেষক আবদেল মান্নান।

আয়োজনে কবীর ও লালনের ভাবধারার গান পরিবেশনের মধ্য দিয়ে মানবতা, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তা তুলে ধরা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 63 টি

মন্তব্য করুন