শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে স্পেলিং স্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের সজবরখিলা মহল্লার শাহীন ক্যাডেট স্কুল চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম।
আঞ্চলিক প্রধান আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কারে বিতরণী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তরের শেরপুর প্রতিনিধি রফিক মজিদ এবং চ্যানেল আই এর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল সহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২১ আগস্ট শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশনকৃত ৯ শত শিক্ষার্থীদের মধ্য থেকে ৭৯৮ জন শিক্ষার্থী এই স্পেলিং স্টার প্রতিযোগিতায় অংশ নেয়।
এদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ী করা হয় ৫৮ জন। তাদেরকেই বুধবার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের ১৫০ টি শাখায় একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানকে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও দৈনিক যুগান্তর পত্রিকা।
মন্তব্য করুন