Advertisement
বুধবার, 23 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিছানায় বন্দি ৮৩ বছরের বেহুলা মহিউদ্দিন বিন জুবায়েদ এর- ‘ছড়ার জন্য গাঁয়ে ফিরি’ দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, শেরপুরের শ্রেষ্ঠ ওসি নূর-মোহাম্মদ পণ্য খালাসে সময়-ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: মন্ত্রী মিলন সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ চায় সরকার ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ শেরপুরে হঠাৎ থানায় ডিআইজি, পুরস্কার পেলেন ১৩ পুলিশ সদস্য শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সহায়তা পেলেন ১৭৪ সেবাপ্রার্থী শেরপুরে স্পেলিং স্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, শেরপুরের শ্রেষ্ঠ ওসি নূর-মোহাম্মদ

দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, শেরপুরের শ্রেষ্ঠ ওসি নূর-মোহাম্মদ
News Banner

শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ। তাঁর দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এস এম নূর-মোহাম্মদকে পুরস্কৃত করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি এস এম নূর-মোহাম্মদ।

অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বে থানার পুলিশ সদস্যদের কার্যক্রমেও এসেছে গতিশীলতা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের সেবা পেতে আসা সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ওসি এস এম নূর-মোহাম্মদের ভূমিকা প্রশংসিত হয়েছে। একই সঙ্গে মাদক ও অপরাধ দমনে তাঁর সক্রিয়তাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা করছেন, এ স্বীকৃতি ওসি এস এম নূর-মোহাম্মদকে আরও উৎসাহিত করবে এবং তাঁর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

নিজের এ অর্জনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইগাতীর মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 70 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 167 টি

মন্তব্য করুন