Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

মাদক নয়, তরুণদের হাতে ফুটবল: চরশ্রীপুরের খেলোয়াড়দের পাশে জেলা পরিষদ

মাদক নয়, তরুণদের হাতে ফুটবল: চরশ্রীপুরের খেলোয়াড়দের পাশে জেলা পরিষদ
News Banner

মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে শেরপুর সদর উপজেলার চরশ্রীপুর ফুটবল একাদশকে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে জেলা পরিষদ, শেরপুর।

চরশ্রীপুর ফুটবল একাদশের খেলোয়াড়দের জন্য ২টি ফুটবল, পুরো দলের জন্য ১৬ সেট জার্সি, গোলকিপারের জন্য ২ জোড়া গ্লাভস, গোলপোস্টের নেট ও একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের কার্যালয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের আর্থিক সহযোগিতায় কেনা এসব সামগ্রী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় চরশ্রীপুর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে তুলে দেন।
এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ বলেন, “তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং ক্রীড়া প্রতিভা বিকাশে এ ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। আগামী কয়েক মাসের মধ্যে জেলার সব উপজেলার প্রতিটি খেলার মাঠে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও স্বাস্থ্য সচেতনতা বাড়বে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্রীড়া সামগ্রী পেয়ে চরশ্রীপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা জেলা পরিষদের প্রশাসকের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সামগ্রী দলের অনুশীলন ও খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শেরপুরে ফুটবলের চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।

খেলাধুলায় এগিয়ে আসুক তরুণ প্রজন্ম—এই প্রত্যাশায় মাদকমুক্ত, স্বাস্থ্যসচেতন ও প্রাণবন্ত সমাজ গঠনের পাশাপাশি সমৃদ্ধ হোক শেরপুরের ক্রীড়াঙ্গন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 62 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 77 টি

মন্তব্য করুন