শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ. জ. ম. রেজাউল করিম খান।
এ সময় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক তপন সারোয়ার ও মামুনুর রশিদ আকন্দ। অনুষ্ঠানে কলেজের নতুন ও পুরোনো শিক্ষার্থীরাও বক্তব্য দেন।
বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে কলেজে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
মন্তব্য করুন