Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান

শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান
News Banner

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম যোগদান করেছেন। মঙ্গলবার তিনি ডিবির নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ডিবি কার্যালয়ে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ওসি জাহাঙ্গীর আলম। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। তাই অপরাধ বা অপরাধীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর ডিবির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জেলার অপরাধ পরিস্থিতি ও গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 82 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 77 টি

মন্তব্য করুন