Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা

নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন। বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে যোগানিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনে জটিলতা দেখা দেওয়ায় গত ২৭ জুলাই অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরানকে ইউনিয়ন পরিষদটির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল।

তবে উচ্চশিক্ষার জন্য চীনে যাওয়ার উদ্দেশ্যে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন রাশিদুজ্জামান ইমরান। এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ এবং সংশ্লিষ্ট পরিপত্রের আলোকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইনকে ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রশাসক মো. সারোয়ার হোসাইন বলেন, “আমার এই নতুন পথচলায় সবাই দোয়া করবেন, যেন সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করতে পারি।”

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 77 টি

মন্তব্য করুন