Advertisement
শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’- বাঁচতে চায় আফরিন শেরপুরে ১৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, সিসি ক্যামেরার আহ্বান শেরপুরে কবীর-লালনের ভাবসংগীত উৎসব: গানে গানে মানবতার বার্তা কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-৩ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু আটক ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীবরদীতে ডপসের মাঠ বৈঠক বিয়ে ঠেকাতে নিজেই ইউএনও অফিসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী: পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ

ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীবরদীতে ডপসের মাঠ বৈঠক

ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীবরদীতে ডপসের মাঠ বৈঠক
News Banner

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ঘোরজান গ্রামে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে এ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগী হওয়া, ঝরে পড়া রোধ এবং মাদকসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে আলোচনা করা হয়।

মাঠ বৈঠকে ডপসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও ভালো পথে এগিয়ে নিতে হবে।’

বৈঠকে বক্তারা বলেন, একটি শিক্ষার্থী ঝরে পড়লে শুধু একটি পরিবারের স্বপ্নই থেমে যায় না, এর প্রভাব পড়ে পুরো সমাজে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

ডপসের পক্ষ থেকে জানানো হয়, ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শেরপুরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মাঠ বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 58 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 83 টি

মন্তব্য করুন