Advertisement
শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’- বাঁচতে চায় আফরিন শেরপুরে ১৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, সিসি ক্যামেরার আহ্বান শেরপুরে কবীর-লালনের ভাবসংগীত উৎসব: গানে গানে মানবতার বার্তা কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-৩ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু আটক ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীবরদীতে ডপসের মাঠ বৈঠক বিয়ে ঠেকাতে নিজেই ইউএনও অফিসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী: পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ

‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’- বাঁচতে চায় আফরিন

‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’- বাঁচতে চায় আফরিন
News Banner

‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’ -মায়ের কাছে ১০ বছরের শিশু আফরিনের এমন আকুতি এখন প্রতিদিনের। হৃদরোগের জটিলতায় ভুগছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই শিশু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে তার।

আফরিন নালিতাবাড়ী উপজেলার ৪ নং নয়াবিল ইউনিয়নের চাটখিলা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা আলতাব ও মা সাজেদা বেগমের তিন সন্তানের মধ্যে আফরিন দ্বিতীয়। প্রায় ১০ বছর ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার অসুস্থতাও।

পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে আফরিনের তীব্র বুকব্যথা ও শারীরিক দুর্বলতা বেড়েছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারকে জানানো হয়েছে।

কিন্তু দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ-সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আফরিনের বাবা-মায়ের।

আফরিনের মা সাজেদা বেগম বলেন, ‘আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা করানোর কথা বলেছেন। কিন্তু এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা প্রয়োজন।’

আফরিনের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আরিফ হোসেন বলেন, আফরিন দরিদ্র পরিবারের সন্তান। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সহযোগিতা করবেন। পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিত্তবান ও প্রবাসীদের শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আফরিনের চিকিৎসায় সহায়তা পাঠাতে পরিবারের পক্ষ থেকে বিকাশ নম্বর: ০১৬৩২০৬৭৭৫৫ (মা-সাজেদা বেগম) দেওয়া হয়েছে।

আফরিনের চিকিৎসায় দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ ও সামাজিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার। তাঁদের প্রত্যাশা, মানবিক সহায়তায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবে ছোট্ট 

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 83 টি

মন্তব্য করুন