Advertisement
মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ শেরপুরে স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৬.৫২ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৬.৫২ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সাবানের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। রোববার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ডুমুরতলা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দ করা ভারতীয় জনসন বেবি সাবানের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামালসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা সাদা পোশাকে ও নিয়মিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 83 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 101 টি

মন্তব্য করুন