Advertisement
বুধবার, 30 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ফল না কেনায় নারী ক্রেতাকে হেনস্তার অভিযোগ, হিজাব ধরে টানাটানি তুরস্কের সঙ্গে বিমান ও পর্যটন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যে কোনো মূল্যে ভারতীয় মাদক ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক

বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ
News Banner

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন দাইনুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তর থেকে এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ২৯৭ বোতল সিরাপের সিজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলছে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ভবিষ্যতেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 34 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 226 টি

মন্তব্য করুন