Advertisement
বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
News Banner

শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দুটি পৃথক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 149 টি

মন্তব্য করুন