Advertisement
সোমবার, 28 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় তরুণদের ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক আড্ডা শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা শেরপুরে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর অপতথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী দেশে এলপিজির সংকট নেই-পর্যাপ্ত মজুদ: জ্বালানি মন্ত্রণালয়ের সভায় অপারেটররা ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ

শেরপুরে হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ

শেরপুরে হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ
News Banner

পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের জামিআ আরাবিয়া নাজাতুল উম্মাহ মাদরাসার একঝাঁক শিক্ষার্থী। তাদের হেফজ সম্পন্ন ও পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে উপস্থিতদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইদ্রিসিয়া কামিল মাদরাসার সিনিয়র প্রভাষক মুফতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাতশালা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ। এছাড়া ভাতশালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনেকেই এসব চারা নিয়ে বাড়ি ও আশপাশের এলাকায় রোপণের উদ্যোগ নেন।
মাদরাসার পরিচালক মুফতি সুলাইমান কবীর শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠান শেষে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থী, পরীক্ষায় কৃতকার্যদের সাফল্য এবং মাদরাসার সার্বিক উন্নতি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 182 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন