Advertisement
সোমবার, 28 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় তরুণদের ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক আড্ডা শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা শেরপুরে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর অপতথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী দেশে এলপিজির সংকট নেই-পর্যাপ্ত মজুদ: জ্বালানি মন্ত্রণালয়ের সভায় অপারেটররা ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ

পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
News Banner

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট খলিশাকুড়ি (কমলাপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১টার দিকে বাড়ির সামনের চাতালে গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগমের ছেলে-মেয়েরা আর্থিকভাবে অসচ্ছল। এ কারণে প্রায় ২০ বছর ধরে তিনি পার্শ্ববর্তী খলিশাকুড়ি (ভূঁইয়াপাড়া) গ্রামের ব্যবসায়ী জিয়ার বাড়িতে বসবাস করতেন। ওই বাড়ির দেখাশোনাও করতেন তিনি। জিয়া ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে ঠাকুরগাঁও শহরে বসবাস করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জিয়া আনোয়ারা বেগমের ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করে আসছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 58 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 212 টি

মন্তব্য করুন