Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-ছেলেসহ নিহত ২

ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-ছেলেসহ নিহত ২
News Banner

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভটভটি সড়কের পাশের খাদে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর-পুশকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার আয়েস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কানসাট থেকে গোমস্তাপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি ভটভটি। পথে বুড়িপুকুর-পুশকুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভটভটিটি সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আয়েস উদ্দিন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ভটভটিটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর ছেলে মারা যান। আহত অন্য পাঁচজনের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন