Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের সমাপনী

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের সমাপনী
News Banner

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামনস্কতা আরও বাড়াতে হবে।

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসবে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল নানা ধারণা উপস্থাপন করে। এসব প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন