Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে ১ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

নালিতাবাড়ীতে ১ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে জব্দ করা জালগুলো নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল দত্তসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে নালিতাবাড়ী সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

পরে জব্দ করা জালগুলো মালিঝি নদীর তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 14 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন