Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ উদ্বোধন
News Banner

শেরপুরে‌ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের নাগপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। 

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো: মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম সংযুক্ত ছিলেন।

এদিকে শেরপুর জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো: শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জনকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জনকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 56 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন