Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের
News Banner

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। তিনি মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জনগণকেন্দ্রিক প্রশাসন গড়ে তুলতে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাঠ প্রশাসনে কাজের মাধ্যমে একজন কর্মকর্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা শেরপুরে মাঠ প্রশাসনের কার্যক্রম সম্পর্কে অর্জিত অভিজ্ঞতা ও প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতামত তুলে ধরেন।
পরে প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শেরপুর পর্বের সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 107 টি

মন্তব্য করুন