Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
News Banner

শেরপুরের চর বাবনা জামিয়া কোরআনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও হুসাইনিয়া এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে মাদ্রাসা ও এতিমখানার প্রায় শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শ্রীবরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. জাকির হোসেন ও ধর্মবিষয়ক সম্পাদক এম. সাইফুল ইসলাম। এ ছাড়া রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সদস্য মো. জিহাদ রানা ও নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক ফারুক আহমেদ, ফরিকুল ইসলাম, মাহদী হাসান, সাজিদুল ইসলাম ও মশিউর ইসলাম কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে নিজের রক্তের গ্রুপ জানা গুরুত্বপূর্ণ।শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে তাদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহের কার্যক্রম আরও সহজ হবে।

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 107 টি

মন্তব্য করুন