Advertisement
শনিবার, 03 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: সমবায় মন্ত্রী শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন: আইনমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ ইতালি পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার নারীসহ দুই ভাই-বোন

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান
News Banner

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্কাউটের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন এবং গ্রিন ভয়েসের কোষাধ্যক্ষ কাজী মাসুম উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ, ড্রেন ও জলাশয়ে যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, স্থানীয়ভাবে ড্রেন, জলাশয় ও বাড়ির আশপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাস এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 55 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 279 টি

মন্তব্য করুন