Advertisement
শনিবার, 03 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: সমবায় মন্ত্রী শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন: আইনমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ ইতালি পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার নারীসহ দুই ভাই-বোন

শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা

শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বর্তমান ইউপি সদস্য মো. হাসানুজ্জামান রনি। এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন তিনি।

বিকেল ৫টার দিকে ইউনিয়নের হালগড়া সেরাজুল হক বিএম টেকনিক্যাল কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে লংগরপাড়া বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে রনির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সমর্থকেরা রনির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে হাসানুজ্জামান রনি যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

হাসানুজ্জামান রনি বলেন, নির্বাচিত হলে খড়িয়া কাজিরচর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন তিনি। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 92 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 111 টি

মন্তব্য করুন