Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার

শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার
News Banner

শেরপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক আসামি হাসেম মিয়া (৫০) কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসেম মিয়া শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা। তিনি শেরপুর শহরের মীরগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটি অভিযুক্ত হাসেম মিয়ার মামাতো ভাইয়ের মেয়ে। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটির বাবা হাসেমের আমন্ত্রণে তার ভাড়া বাসায় বেড়াতে যান। পরে হাসেম ও তার স্ত্রীর অনুরোধে শিশুটিকে সেখানে রেখে তিনি বাড়ি ফিরে যান।

অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত ৮টার দিকে হাসেমের স্ত্রী বাজারে গেলে বাসায় একা থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরদিন সকাল ১০টার দিকেও একই ঘটনা ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা মহসীন আলী বাদী হয়ে শেরপুর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।আদালতের নির্দেশে গত ১৮ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত হয়।

পরে মামলার পলাতক আসামি হাসেম মিয়াকে ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 178 টি

মন্তব্য করুন