শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ঝোলগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৯ বিজিবির একটি টহল দল ঝোলগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন