Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা!

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা!
News Banner


ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা, এমনকি কারাদণ্ডেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।

ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে কারাদণ্ডের মতো শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ কিংবা জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।

তবে স্থানীয় কমিটির এমন ঘোষণার আইনগত ভিত্তি কী, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 33 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 178 টি

মন্তব্য করুন